বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘সাম্প্রতিক কোনো বিষয় বিমসটেকের উদ্দেশ্যকে প্রভাবিত করবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেছেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও আমরা কাজ করছি। সাম্প্রতিক কোনো বিষয় বিমসটেকের উদ্দেশ্যকে প্রভাবিত করতে পারবে না। কারণ, সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করতে আগ্রহী।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার বিমসটেক সদর দফতরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে বিমসটেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেন, ‘আমাদের মনোযোগ সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নলক্ষ্যগুলো বাস্তবায়ন করা। সেই প্রেক্ষাপটে সদস্যদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও আমরা কাজ করছি।’

মহাসচিব বলেন, ‘বিমসটেক সদস্য দেশগুলোর উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নিরাপত্তা ভাগাভাগি করতে বিমসটেককে আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা আমাদের কর্মসূচির একটি ক্ষেত্র। আমাদের আরও অনেক ক্ষেত্র রয়েছে। আপনারা যদি আমাদের কর্মসূচির দিকে তাকান, তাহলে সদস্য দেশগুলোর উন্নয়নের উপর বেশি মনোযোগ কেন্দ্রীভূত করেছে। উন্নয়নের প্রায় সবদিক আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের আঞ্চলিক সহযোগিতা সব সদস্য রাষ্ট্রের ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে চলছে।’

পান্ডে বলেন, ‘আমরা সদস্য দেশগুলোর নিরাপত্তা মোকাবিলা করছি। যেমন- মানব ও মাদকপাচার, সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ, সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সদস্যদেশগুলোর উন্নয়নের ওপর প্রভাব পড়বে।’

বিমসটেকের সভাপতি ও ঢাকায় সচিবালয়ের অবস্থানের কারণে বাংলাদেশের আরও ঘনিষ্ঠভাবে কাজের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর