রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :

সার্ক শীর্ষ সম্মেলন চায় না ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
সার্ক শীর্ষ সম্মেলন চায় না ভারত


আন্তর্জাতিক ডেস্ক

সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনকে ঘিরে পাকিস্তানের সব কৌশল ব্যর্থ করে দিয়ে ভারত সাফ জানিয়ে দিয়েছে, যে কারণে সার্ক সম্মেলন বন্ধ হয়েছে, সে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই, সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সার্ক শীর্ষ সম্মেলনের ব্যাপারে ভারতের অবস্থানের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে, ২০১৬ সাল থেকে সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে। সে বছর ইসলামাবাদে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, উরিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারত সম্মেলন বর্জন করে।

এখন আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর পাকিস্তান নতুন করে সার্ক সম্মেলন আয়োজনে উৎসাহী হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সম্প্রতি সেই আগ্রহের কথা জানিয়ে বলেছেন, সমস্যা থাকলে ভারত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিতে পারে।

কোরেশির ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ভারত পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, গণমাধ্যমে এ সংক্রান্ত খবর ভারতের নজরে এসেছে। তাই, নতুন করে অবস্থানের কথা জানিয়ে দেওয়া হলো।

প্রসঙ্গত, সার্ক সনদ অনুযায়ী সদস্য দেশগুলোর সবাই একমত না হলে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom