রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

সায়মন তারিকের সিনেমায় জুটি হচ্ছেন শিপন-মিষ্টি জান্নাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন
সায়মন তারিকের সিনেমায় জুটি হচ্ছেন শিপন-মিষ্টি জান্নাত

এম এ সালাম রুবেল, স্টাফ রিপোর্টার:
প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমার নাম ‘বিবর’।দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। গানটি গেয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’

সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর