বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সিটি ব্যাংকের কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন দিবে ইউনিসফট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১১ সময় দেখুন
সিটি ব্যাংকের কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন দিবে ইউনিসফট


দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকে কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন সফটওয়্যার সেবা প্রদান শুরু করল স্মার্ট টেকনোলজিসের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ‌দুই প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক আবু মোস্তফা চৌধুরি সুজন; সিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, চীফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, হেড অব ক্রেডিট কালেকশন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, হেড অব প্রকিউরমেন্ট মাহবুব আহমেদ চৌধুরী, হেড অব আইটি সাইফুর রহমান সৈকত এবং হেড অব ফাইনান্স মো. রাকিব উদ্দিন আহাম্মেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড সিটি ব্যাংকের সকল শাখার কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং ইউনিসফটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সিটি ব্যাংক দেশের একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, আমাদের ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর