বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি’ শীর্ষক বাড়ি নির্মাণ কর্মশালা আয়োজন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৯ সময় দেখুন
সিরাজগঞ্জে নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি’ শীর্ষক বাড়ি নির্মাণ কর্মশালা আয়োজন।

নিউজ ডেস্ক,বিডি নিউজ টাইমস।

সিরাজগঞ্জে গৃহনির্মাণে সচেতনতা বাড়াতে ‘নিশ্চিন্তে করি নিরাপদ বাড়ি’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের নিউ মার্কেট কনভেনশন হলে এ আয়োজন করা হয়। এ প্রোগ্রামে জেলার বিভিন্ন এলাকার ৪০ জন বাড়িওয়ালা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশিক আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন,একটি বাড়ি শুধু ইট, বালু, সিমেন্ট দিয়ে গড়া কোনো কাঠামো নয়; এটি নিরাপত্তা, স্থায়িত্ব ও ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের স্থান। তাই বাড়িনির্মাণে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। এছাড়াও তিনি উল্লেখ্য করেন, বাংলাদেশের এই প্রথম ও একমাত্র ঢালাই বিশেষজ্ঞ সিমেন্ট র‍্যাপিড় হার্ডেনিং সিমেন্ট ঢালাই স্পেশাল সিমেন্ট, বাজারে আসছে যাহা ব্যবহারে দ্রুত বাড়ির কাজ সম্পূর্ণ করতে সহায়তা ফলে সময় এবং টাকা সাশ্রয় হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার একমাত্র পরিবেশক, অনিক মোটরসের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলাম ফিরোজ। এছাড়াও ইউনিক সিমেন্টের সিনিয়র ম্যানেজার হুমায়ুন কবির, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার খালিদ হাসান এবং সেলস টিমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামে বাড়িনির্মাণে নিরাপত্তা, মান বজায় রাখা, সঠিক নির্মাণ সামগ্রী বাছাই, এবং কাঠামোগত স্থায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ঢালাই স্পেশাল সিমেন্টের টেকনিক্যাল সেশনে বলেন, সিমেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়ালস যা ইট/পাথর বালুকে শক্ত করে ধরে রাখার কাজ করে। গুণগত মানসম্পন্ন সিমেন্ট এবং সঠিক অনুপাতে মিক্সিং, স্ট্যান্ডার্ড ফাউন্ডেশন ও নির্ভরযোগ্য নির্মাণ সামগ্রী ব্যবহার ছাড়া একটি টেকসই ও নিরাপদ ভবন গড়ে তোলা সম্ভব নয়।”

এসময় ইউনিক সিমেন্টের ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর বিশেষ গুণাবলী নিয়েও বিশদ আলোচনা করা হয়। জানানো হয়, এই সিমেন্টে ব্যবহৃত উন্নতমানের ক্লিংকার ও মাইক্রো পার্টিকল প্রযুক্তি নির্মাণে আরও শক্তিশালী বন্ধন তৈরি করে এবং দীর্ঘস্থায়ী ভিত্তি নিশ্চিত করে। ঢালাই স্পেশাল সিমেন্ট ব্যবহারে ভবনের স্থায়িত্ব, ক্র্যাক প্রতিরোধ এবং জলরোধী সক্ষমতা বৃদ্ধি পায় বলেও জানান কর্মকর্তারা।

প্রোগ্রামে উপস্থিত বাড়িওয়ালারা অনুষ্ঠান শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন আয়োজন গৃহনির্মাণে অনেক অজানা তথ্য ও সচেতনতা তৈরি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর