মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, আসামি ৮ শতাধিক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৯১ সময় দেখুন
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, আসামি ৮ শতাধিক – Corporate Sangbad


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় চারটি মামলা হয়েছে। এতে পুলিশ বাদী হয়ে তিনটি এবং উজ্জ্বল হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবুসহ প্রায় ৮শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) এ চারটি মামলা দায়ের হয়।

ওসি জানান, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে, এসআই আলীম হোসাইনের দায়ের করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনকে এবং এসআই মাহমুদ হাসানের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের তিন মামলায় সরকারি ডিগ্রি কলেজ সড়ক, পিটিআই সড়ক-নবদীবপুল ও রেলগেট-মালসাপাড়ায় লাঠিসোটা ও অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় শহরের রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল হোসেন মারপিটের অভিযোগ এনে একটি মামলা করেছেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০/৬০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে জেলা বিএনপির আয়োজিত সমাবেশ ঘিরে বৃহস্পতিবার বেলা ১টার দিকে কাটাখালি ব্রিজ এর কাছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। কাটাখালি সেতু এলাকায় শুরু হওয়া সংঘর্ষ বিকেল ৪টা নাগাদ শহরের দত্তবাড়ি ও বড় পুল এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে তিন জনের হাতে পিস্তল ও কয়েকজনের হাতে রামদা দেখা গেছে,, সংঘর্ষের সময় করা একটি ভিডিওতে দেখা এই যুবকদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের ব্যাপারে বিএনপি ও যুবলীগ নেতারা পরস্পরকে দায়ী করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর