মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

সুয়েজ উপসাগরে তেলবাহী বার্জ ডুবে ৪ জন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬১ সময় দেখুন


সুয়েজ উপসাগরে মিশরের প্রধান তেল উৎপাদন কেন্দ্র গেবেল এল-জেইত এলাকায় একটি তেল ড্রিলিং বার্জ ডুবে অন্তত চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ জুলাই) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মিশরের সরকার জানিয়েছে, গেবেল এল-জেইত এলাকায় মঙ্গলবার (১ জুলাই) রাতে ‘অ্যাডাম মেরিন ১২’ নামের বার্জটি ডুবে যাওয়ার ঘটনায় ২২ জন আহত হয়েছেন। মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, বার্জটিকে টেনে নিয়ে যাওয়ার সময় এটি উলটে যায়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, আহতদের মধ্যে চারজনকে উরোজাহাজে করে হাসপাতালে এবং বাকি ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেড সি প্রদেশের গভর্নর আমর হানফি বলেছেন, নিখোঁজ ক্রুদের সন্ধানে মিশরীয় নৌবাহিনীর জাহাজগুলো উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

গেবেল এল-জেইত সুয়েজ খাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত মিশরের একটি প্রধান তেল উৎপাদন কেন্দ্র।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর