বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ১২ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৬১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৭৯৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৩.৪৩ পয়েন্ট বেড়ে ৫২৫১.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে ১৮৭৪.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৪ পয়েন্ট বেড়ে ১১৪৩.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সু:, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাস্ট্রিজ, বীচ্ হ্যাচারী, রিলায়েন্স ওয়ান মি. ফা., ই জেনারেশন, সোনালি পেপার ও গোল্ডেনসন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী, সিএপিএম বিডিবিএল মি.ফা., ক্রিস্টাল ইন্সুঃ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনারগাও টেক্সটাইল, কপারটেক ইন্ডাঃ, মতিন স্পিনিং, জিকিউ বলপেন, লংকাবাংলা ফাইন্যান্স ও হাক্কানিপাল্প।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাটা সু, খান ব্রাদার্স পিপি, ই জেনারেশন,
লিগেসী ফুটওয়্যার, জুট স্পিনার্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., এশিয়াটিক ল্যাব, যমুনা ব্যাংক, গোল্ডেন জুবলি মি. ফা. ও এনআরবি ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৮৯২২০৯২৬৮০৪.০০।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর