মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যা, ৫ জনের যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যা, ৫ জনের যাবজ্জীবন – Corporate Sangbad


আইন-আদালত

মোঃ সাদ্দাম হোসেন মুন্না খাঁন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কাঁচপুরের কবির হোসেনের ছেলে আবুল কাশেম, চেঙ্গাইন খালপাড় এলাকার ইসমত আলীর ছেলে ইব্রাহীম, একই এলাকার আক্তার হোসেনের ছেলে সেলিম, কাঁচপুরের মান্নানের ছেলে মোজাফফর ও রূপগঞ্জের বরাব রসুলপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. আলী মিয়া।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফোন-ফ্যাক্সের ব্যবসা করতেন জয়নাল আবেদীন জনি। দোকান দেওয়ার পর থেকেই আসামিরা তাকে নানা সময় ভয়ভীতি দেখাতেন।

২০০৯ সালের ১৫ জুন আসামিরা দোকান থেকে জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। পরদিন কানাডলার চক মালেকার ভিটা থেকে জনির মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় জনির বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শার্শার ধর্ষণ মামলার আসামি বজলু পল্লবী থেকে গ্রেফতার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর