বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সোয়াপ-এ বিক্রি করা পণ্যের দাম নগদে নিলেই ৫০০০ টাকা পর্যন্ত বোনাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২২৮ সময় দেখুন
সোয়াপ-এ বিক্রি করা পণ্যের দাম নগদে নিলেই ৫০০০ টাকা পর্যন্ত বোনাস


চলমান টি-২০ বিশ্বকাপের আমেজকে আরও বাড়িয়ে দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ (SWAP) নিয়ে এসেছে নতুন অফার। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ নামের এই ক্যাম্পেইনে পুরানো জিনিসপত্র সোয়াপ-এ বিক্রি করে সেই পণ্যের দাম ‘নগদ’-এ নিলেই গ্রাহকেরা পাবেন ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ এই অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত। এই অফারে সোয়াপ-এর মাধ্যমে বিক্রয় করা পণ্যের মূল্য গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টে নিলে, পণ্যের মূল্যের সাথে অতিরিক্ত ১৩ শতাংশ বা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার এই অফার উপভোগ করতে পারবেন দেশের ‘নগদ’-এর গ্রাহকরা।  অফার সম্পর্কিত সকল তথ্য, পণ্য ও সংশ্লিষ্ট সার্ভিসের দায়ভার থাকবে সোয়াপ-এর উপর। ‘নগদ’ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। এ ছাড়া এই অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অফার সম্পর্কে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘সামনেই বিশ্বকাপ আসছে। ডিজিটাল ডিভাইস কেনার জন্য গ্রাহকেরা পুরোনো পণ্য বিক্রি করে নতুন পণ্য কিনবেন। এখন দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গ্রাহকের খুশি বাড়িয়ে দিতে সোয়াপ-এর সাথে এই অফার নিয়ে এল।’
এই অফার চলাকালে ‘নগদ’-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি দেখা দিলে অথবা অফারটি সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানতে গ্রাহকেরা ১৬১৬৭ কিংবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে কল করতে পারেন। এ ছাড়া এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ‘নগদ’ কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। ফলে এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতিসহ অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর