শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

সৌদি আরবে এক মাসে দুর্নীতির দায়ে ১৭২ জনকে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
সৌদি আরবে এক মাসে দুর্নীতির দায়ে ১৭২ জনকে গ্রেপ্তার


সৌদি আরবে এক মাসে দুর্নীতির দায়ে ১৭২ জনকে গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : সৌদি আরবে গত এক মাসে দুর্নীতির দায়ে ১৭২ জন সৌদি নাগরিক এবং প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবারে সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা এই তথ্য প্রকাশ করে। সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত একটি প্রজ্ঞাপনে সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা (নাজহা) জানিয়েছে যে, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, পরিবেশ এবং পানি, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ করা, ক্ষমতার অপব্যবহার, এবং নথি ও তথ্যাবলী নকল করা। রবিউল আউয়াল মাসে দুর্নীতিবিরোধী সংস্থাগুলো ৬ হাজার ৬১ টি অভিযান পরিচালনা করেন, যার মধ্যে সন্দেহভাজন ৫১২ জন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। অতঃপর অভিযোগ প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করা হয় ১৭২ জনকে।

সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা সবাইকে আহ্বান জানিয়েছে যেকোন প্রকার দুর্নীতি বা সন্দেহভাজন কর্মকান্ড চোখে পড়লে টোল ফ্রি নাম্বার ৯৮০ তে কল করে কর্তৃপক্ষকে জানাতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর