রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

সৌদি আরবে শতাধিক অবৈধ হজ এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১০৩ সময় দেখুন


এবার ভুয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির এবার শত শত অবৈধ হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহনের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ৩১ জন সৌদি নাগরিক রয়েছেন।

এই লঙ্ঘনকারীদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, অ-সৌদিদের জন্য দেশ থেকে বহিষ্কার এবং ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অননুমোদিত হাজিদেরও ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্য একটি ঘটনায়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কর্নেল আল শালহুব হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অফিসিয়াল নির্দেশনা মেনে চলেন এবং বিশেষ করে তাশরিকের দ্বিতীয় দিনে মিনা ছাড়ার পরিকল্পনাকারী হাজিরা তাদের নির্ধারিত সময় পর্যন্ত তাঁবুতে অবস্থান করেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও বাসিন্দাদের হজ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। নিরাপদ ও সুষ্ঠু হজ নিশ্চিত করতে এই আহ্বান জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom