বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সৌদি আরবে স্থূলতাজনিত সমস্যায় বছরে খরচ হয় ১৯০০ কোটি ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৪৪ সময় দেখুন
সৌদি আরবে স্থূলতাজনিত সমস্যায় বছরে খরচ হয় ১৯০০ কোটি ডলার


আন্তর্জাতিক ডেস্ক

নাগরিকদের স্থূলতার কারণে সৌদি আরবে প্রতি বছর ১৯০০ কোটি ডলার খরচ হচ্ছে। ২০৬০ সাল নাগাদ অর্থের এ অঙ্ক দ্বিগুণ বাড়তে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নাল (বিএমজে) আটটি দেশে এ গবেষণা চালায়। এতে দেখা যায়, সৌদি আরবের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৪ শতাংশ খরচ হয় নাগরিকদের স্থূলতাজনিত জটিলতার কারনে। গবেষণা চালানো দেশগুলোর মধ্যে স্থূলতার কারণে সবচেয়ে বেশি ব্যয় হয় সৌদি আরবে।

ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের তথ্যমতে, সৌদি আরবের ৩৫ শতাংশ মানুষ স্থুলতাজনিত সমস্যায় ভুগছেন।

গবেষণায় সতর্ক করে দিয়ে বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে ২০৬০ সাল নাগাদ জিডিপির ৪ শতাংশের বেশি ব্যয় হবে স্থুলতাজনিত সমস্যার পেছনে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর