বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

স্পেনে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৫ সময় দেখুন
স্পেনে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠিত

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের রাজধানী মাদ্রিদে দেশ রেস্টুরেন্ট এবং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আলোচনা, নৈশভোজ এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬এপ্রিল)রাতে দেশটির রাজধানী মাদ্রিদের দেশ রেস্তুরায় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতে এ আলোচনা সভা, নৈশভোজ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দেশ রেস্তুরার পরিচালক ব্যাবসায়ী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনির সহ সভাপতি এবং ঢাকা ফ্রুতাস কোম্পানীর চেয়ারম্যান আলামীন মিয়া, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সাবেক সভাপতি হেমায়েত খান, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক , আসাদ আলী প্রমুখ। সভায় বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনির সহ সভাপতি এবং ঢাকা ফ্রুতাস কোম্পানীর চেয়ারম্যান আলামীন মিয়াকে সামাজিক উন্নয়ন মূলক কাজের অবদান রাখায় এবং সল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ যাওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন শিকদার, জহিরুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা, নৈশভোজ এবং সংবর্ধনা শেষে দেশের মঙ্গল ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom