বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বৈরশাসক মার্কোসের ছেলে ফিরছেন ফিলিপাইনের ক্ষমতায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
স্বৈরশাসক মার্কোসের ছেলে ফিরছেন ফিলিপাইনের ক্ষমতায়


আন্তর্জাতিক ডেস্ক

১৯৮৬ সালে প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোস। ৩৬ বছর পর তার ছেলে ফের্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবং ফিরছেন দেশটির ক্ষমতায়। অথচ দুনিয়াজোড়া কুখ্যাতি অর্জন করা মার্কোস পরিবার আবারও ক্ষমতায় ফিরবে তা ছিল অকল্পনীয়।

ফিলিপিন্স নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনেটর বংবং মার্কোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ কোটি ৬০ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে। ৬১ শতাংশ ভোট গণনায় বংবংয়ের প্রাপ্ত ভোট ৩ কোটি ৬ লাখ। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেদো পেয়েছেন ১ কোটি ৪৬ লাখ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে এবং সেনেট, কংগ্রেস, বিভিন্ন নগরীর মেয়র ও কাউন্সিলরসহ প্রায় ১৮ হাজার পদে ভোট হয়েছে সোমবার। দেশটিতে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি।

ফের্দিনান্দ মার্কোস জুনিয়র বংবং দেশটির সপ্তদশ প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন। দুতার্তে তার ছয় বছরের শাসনামল চিহ্নিত হয়ে থাকবে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে বিনা বিচারে হত্যার রক্তাক্ত অধ্যায় হিসেবে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর