সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সড়ক দুর্ঘটনায় আহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫৪৭ সময় দেখুন
সড়ক দুর্ঘটনায় আহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরাম

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা সড়ক দুর্ঘটনায় আহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রবাসীদের সংগঠন ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরাম।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আহত উসমানের পরিবারকে নগদ ২৮ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার বটতলী বাজারে সিএনজি ও ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষে সিএনজি যাত্রী উসমান গুরুতর আহত হয়। আহত উসমান জুঁইদন্ডী ইউনিয়নের নুরুল হকের ছেলে। বর্তমানে উসমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের সদস্য সাইফুল ইসলাম মিন্টু, সেমিল রাকিব, মোহাম্মদ এনাম, সালাহ উদ্দিন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর