মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

হাংরিনাকি আনছে “ক্রিকেট-ম্যানিয়া ক্যাম্পেইন”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ সময় দেখুন
হাংরিনাকি আনছে “ক্রিকেট-ম্যানিয়া ক্যাম্পেইন”


‘এবার খেলা জমবে মাঠে, আর খাওয়া জমবে হাংরিনাকির সাথে’ স্লোগানে দারাজ বাংলাদেশের সহযোগী অ্যাপ-ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হাংরিনাকি আনছে ‘ক্রিকেট ম্যানিয়া’ শীর্ষক নতুন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে চলমান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ডিসকাউন্ট ও অফারে খাবার উপভোগ করতে পারবেন।

হাংরিনাকি টিমের পক্ষ থেকে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কোড ব্যবহার করে খাদ্য প্রেমীরা ভাউচার ও রেস্টুরেন্ট অফার উপভোগ করতে পারবেন। বিভিন্ন কোড HN45(১৩০ টাকার অর্ডারে ৪৫ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত), HN100 (৪৫০ টাকার অর্ডারে ১০০ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) এবং SHAKIB75 (৩৫০ টাকার অর্ডারে ৭৫ টাকা ছাড়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত) ব্যবহার করে রেস্টুরেন্ট থেকে সাশ্রয়ী দামে খাবার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এই ক্যাম্পেইনে খাদ্য প্রেমীরা বিভিন্ন রেস্টুরেন্টের মেন্যু থেকে পছন্দের খাবার অর্ডার করে ডিসকাউন্ট উপভোগ করবে। কাচ্চি দরবার, মি. মানিক ফুডস, পিৎজ্জাওয়ালা, মিগডোলাস রেস্টুরেন্ট অ্যান্ড বিস্ট্রো, তেহারিওয়ালা – চট্টগ্রা্ম অ্যান্ড হাউস অব শেন সহ বিভিন্ন রেস্টুরেন্টে থাকবে অফার ও মূল্য ছাড়। গ্রাহকদের দৈনন্দিন গৃহস্থালি জিনিসপত্র ও মুদিসামগ্রীতেও মূল্যছাড়ের কথা জানায় তারা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর