শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাতিয়া উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এনসিপির খাদ্য সহায়তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
হাতিয়া উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এনসিপির খাদ্য সহায়তা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার পরিবারগুলোর মাঝে এনপিপির পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম – মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের উদ্যোগে প্রাথমিকভাবে উপজেলার ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মুড়ি, চিড়া, চনাচুর, বিস্কুট ও ওরস্যালাইনসহ শুকনো খাবার বিতরণ করা হয়। এনসিপির পক্ষ থেকে উপজেলার পানিবন্দি এলাকা নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা, চরইশ্বর, কমলারদিঘি ও সোনাদিয়া সহ বিভিন্ন যায়গায় বিতরণের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সাথে কথা বললে তিনি জানান, সর্বগ্রাসী মেঘনার নদীর করাল গ্রাসে দ্বীপ হাতিয়া জর্জরিত।শক্তি ঘূর্ণিঝড়ের প্রভাবে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কয়েকটি জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।অনেকের বসত বাড়ি ঘর,দোকান-পাট,পাকা ফসল,পুকুরের মাছ,গৃহপালিত প্রাণী হারিয়েছেন।

আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দাতা সংস্থার সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।বেড়িবাঁধসহ বেশ কয়েকটি নদীকূল ক্ষতিগ্রস্ত হয়েছে।অতিদ্রুত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো শণাক্ত করে সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।

খাদ্য সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এই সাহায্য তাদের এই কঠিন সময়ে অনেক উপকারে আসবে। যারা এ দূর্যোগ মুহুর্তে তাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উপকূলীয় এলাকায় আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও খাদ্য সহায়তা প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোকে এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর