আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইসরাইলের চালানো এক হামলায় ইরানে তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস।
বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তেহরানের নিজ বাসভবনে ইসরাইলের চালানো হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে।
সারাবাংলা/এমও