বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

হামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন
হামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামজনিত উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭০ শিশু। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ শিশুর প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে আক্রান্ত ১ হাজার ২৭০ শিশুর মধ্যে নিশ্চত হামে ১১৩ শিশু এবং সন্দেহজনক হামে ১১৫৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত শিশুর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ এবং নিশ্চিত শনাক্ত হামে ২০ হাজার ৮৫১ জন। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪৮ শিশু। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৭৬শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৭৫ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর