বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হুতিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১০:৩০

ছবি: সংগৃহীত

লোহিত সাগরের জাহাজে হামলা চালানো বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। এদিকে, মার্কিন হামলা জারি থাকলে পালটা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা।

এর আগে, শনিবার (১৫ মার্চ) রাতে হুতিদের বিভিন্ন নিশানায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় এরই মধ্যে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুজন নারী রয়েছেন। হামলায় আহত হয়েছেন ৯৮ জন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজের ‘সানডে মনিং ফিউচারসে’ বলেছেন, ‘হুতিরা যখনই বলবে আমরা আপনাদের জাহাজে হামলা বন্ধ করব, তখনই আমরা তাদের ড্রোনে গুলি করা থামিয়ে দেব। (তারা জাহাজে হামলা বন্ধের ঘোষণ দিলে) এই অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

পিট হেগসেথ বলেন, ‘বিষয়টি হলো গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদ নিশানা করে হামলা বন্ধ করতে হবে যাতে করে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করা যায়, এটা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। ইরান হুতিদের দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা বন্ধ করতে হবে।’

শনিবার হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি তাদের ‘নরক বৃষ্টির’ হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে যুক্তরাষ্ট্র আপনাদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে। এটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে না।’

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রোববার রয়টার্সকে জানিয়েছেন, তাদের উড়োজাহাজগুলো হুতিদের ১১টি ড্রোন গুলি করে নষ্ট করে দিয়েছে। এসব ড্রোনের কোনটি হ্যারি এস. ট্রুম্যানের কাছাকাছি আসতে পারেনি। এই কর্মকর্তা আরও জানান, ইয়েমেন উপকূলে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে তাদের সেনারা শনাক্ত করতে পেরেছেন। এটা তাদের কাছে কোনো হুমকি মনে হয়নি।

এদিকে, হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি রোববার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে। তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও জবাব দেওয়া জারি রাখব।’

ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার হোসেইন সালামি যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে বলেছেন, ‘আমরা শত্রুদের সতর্ক করে বলতে চাই, তারা যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, আমরা দৃঢ়ভাবে তার ভয়াবহ জবাব দেব।’

হুতি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে। অন্যদিকে হামলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে হুতিরা সশস্ত্র সংগ্রাম করছে। ইয়েমেনের অধিকাংশ অঞ্চল বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০ এর বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। হুতির নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও পাঠানো ড্রোন জব্দ করতে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল সামরিক অভিযান চালাতে হচ্ছে।

গত সপ্তাহে গোষ্ঠীটি ঘোষণা দেয়, গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের অবরোধ প্রত্যাহার করতে হবে। না হলে তারা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা চালাবে।

সারাবাংলা/এসডব্লিউ

যুক্তরাষ্ট্র
হামলা
হুতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর