বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

হৃদরোগে জবি ছাত্রদল নেতা হাসিবুরের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
হৃদরোগে জবি ছাত্রদল নেতা হাসিবুরের মৃত্যু


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, সাংগঠনিক কাজ শেষে হাসিব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর