রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

১ম প্রান্তিকে ইউসিবির আয় বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
১ম প্রান্তিকে ইউসিবির আয় বেড়েছে – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০৯ পয়সা বা ২৮ শতাংশ।

আলোচিত প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৯ টাকা , যা আগের বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২৬ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০৮ পয়সা বা ২৫ শতাংশ।

আলোচিত প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৬ টাকা ৯৩ পয়সা। আগের বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭৪ পয়সা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর