বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

১১ কোম্পানিকে বিএসইসি’র চিঠি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
১১ কোম্পানিকে বিএসইসি’র চিঠি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ে বার্ষিক এবং ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির নিকট ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো: সানলাইফ ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশনস, একটিভ ফাইন কেমিক্যাল, আমান কটন ফাইবার্স, এমবি ফার্মাসিউটিক্যালস, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক, ইমাম বাটন এবং ডেল্টা স্পিনার্স।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো ২০২০ সালের ৩০ জুন অথবা ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে দাখিল করেনি। ফলে কোম্পানিগুলো পৃথকভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ১৪(৪) এবং ২০১৮ সালের ২০ জুন জারি করার নির্দেশনার ৪ ও ৫ নম্বর শর্ত লঙ্ঘন করেছে। এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইনটেকের ২০১৯ ও ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল না করার কারণ জানতে চেয়েছে কমিশন।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ১৪(৪) এবং ২০১৮ সালের ২০ জুন জারি করার নির্দেশনার ৪ ও ৫ নম্বর শর্ত অনুযায়ী, কোম্পানিগুলোর নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন বিএসইসিতে দাখিলের বাধ্যবাধকতা আছে। তবে কোম্পানিগুলো ২০২০ সালের ৩০ জুন অথবা ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন বিএসইসির অনুমোদন সাপেক্ষে বর্ধিত সময়ের মধ্যেও দাখিল করেনি। এমনকি কোম্পানিগুলো প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় প্রয়োজন কি না, তাও অবহিত করেনি। ফলে কোম্পানিগুলো বিএসইসির বিধি ও নির্দেশনা সরাসরি লঙ্ঘন করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ পরিস্থিতিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ী এ চিঠি জারির পর সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর