সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

১৩ সেপ্টেম্বর থেকে তাওফিকা হচ্ছে লাভেলো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
১৩ সেপ্টেম্বর থেকে তাওফিকা হচ্ছে লাভেলো – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি এর ট্রেডিং কোড বদল হয়েছে। শেয়ারহোল্ডারদের আগ্রহে ও অনুরোধে লাভেলো আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি হয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড “তাওফিকা” এর পরিবর্তে “লাভেলো” করা হয়েছে।

আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে তাওফিকা নয়, লাভেলো নামে ট্রেড হবে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৫ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে ৫৮ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে। 

কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর