বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

১৫ অক্টোবর থেকে লোকসান ছাড়া পণ্য বিক্রি শুরু করবে ইভালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১৬ সময় দেখুন
১৫ অক্টোবর থেকে লোকসান ছাড়া পণ্য বিক্রি শুরু করবে ইভালি


ইভালির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। এই কমিটিতে আছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ। এছাড়া আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।

ইভ্যালির ফেসবুক পেজে সম্প্রচার করা এই সংবাদ সম্মেলনে শামীমা নাসরিন জানান, আগামী ১৫ অক্টোবর থেকে পণ্য বিক্রি করা শুরু করবে ইভ্যালি। তবে এখন থেকে লস ব ভর্তুকি দেয়া হবেনা। তিনি বলেন, “আমরা এখন থেকে মুনাফা ছাড়া একটি পণ্যও বিক্রি করব না। মূলত আমরা ক্যাশ অন ডেলিভারি কিংবা পিক অ্যান্ড পে এর মাধ্যমে পণ্য বেচাকেনা করব।’

গ্রাহকদের পাওনা টাকা ফেরতের ব্যাপারে শামীমা নাসরিন বলেন, ‘আমাদের এক বছর ব্যবসা করতে দিলে প্রথম বিনিয়োগ থেকেই সব গ্রাহকের টাকা ফেরত দেয়া সম্ভব হবে। এ মুহূর্তে আমাদের বিনিয়োগ দরকার।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর