বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

১৫ টি ই-কমার্স পেমেন্ট গেটওয়ের ১০ টিই অনুমোদনহীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
১৫ টি ই-কমার্স পেমেন্ট গেটওয়ের ১০ টিই অনুমোদনহীন


গ্রাহক ও মার্চেন্টদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের দিকে বাংলাদেশে কয়েকটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) কার্যক্রম শুরু করে। এর প্রয়োজনীয়তা বুঝে ২০১৪ সালে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন’ হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় ২০১৬ সালে প্রথমবারের মতো এসএসএল কমার্জকে পিএসও লাইসেন্স বা অনুমোদন দেওয়া হয়। এরপর অনুমোদন পায় আরও চারটি পিএসও।

তবে অনুমোদনের বাইরে সেবা দিচ্ছে আরও কমপক্ষে ১০টি পিএসও। অর্থাৎ ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১০টিই বা দুই-তৃতীয়াংশেরই অনুমতি নেই। এ রকম একটি হলো ফস্টার পেমেন্ট গেটওয়ে, যেখানে আটকে গেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমসহ কয়েকটি প্রতিষ্ঠানের টাকা।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যেসব পিএসও অনুমোদন ছাড়াই চলছে, তাদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

পিএসওগুলো মূলত ব্যাংকের কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবার (এমএফএস) লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হোটেল, খুচরা ও পাইকারি পণ্য বিক্রেতা, সুপারশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিএসওর মাধ্যমে লেনদেন সম্পন্ন হচ্ছে। মূলত অনলাইনভিত্তিক লেনদেনগুলো পিএসওর মাধ্যমে সম্পন্ন হয়।

এই সেবা দিতে পিএসওগুলোকে ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হয়। আবার সেবা বা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্ক থাকতে হয়, যাতে ব্যাংকের গ্রাহকেরা পণ্য বা সেবা নিয়ে ব্যাংকের হিসাব, কার্ড বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারে। এ জন্য যার যত চুক্তি, তার তত ব্যবসা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর