বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] আরব আমিরাতে মাথা ঘুরে পড়ে গিয়ে রাউজান প্রবাসীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
[১] আরব আমিরাতে মাথা ঘুরে পড়ে গিয়ে রাউজান প্রবাসীর মৃত্যু


[১] আরব আমিরাতে মাথা ঘুরে পড়ে গিয়ে রাউজান প্রবাসীর মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান: [২] সংযুক্ত আরব আমিরাতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন (৫০)।

[৩] রোববার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আমিরাতে রাস আল খাইমাহ এলাকার সেলপাম্প ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামক খেলার স্থানে সে মারা যায়।

[৪] তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী আশরাফ মঞ্জিলের মরহুম আহমদ হোসেনের তৃতীয় পুত্র। বিবাহিত জীবনে ৩ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক ছিলেন সেলিম।

[৫] মৃত সেলিমের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার উদ্দিন জানান, ‘আমার বড় ভাই মোহাম্মদ সেলিম গত রোববার প্রতিদিনের ন্যায় ব্যাডমিন্টন খেলতে যান। খেলার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। ওই সময় ঘটনাস্থল থেকে রাস আল খাইমাহর শেখ সাকর নামক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে’। ভাইয়ের লাশ দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান সরোয়ার। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom