রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] আসাম থেকে ২৭৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে: হিমন্তবিশ্ব শর্মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
[১] আসাম থেকে ২৭৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে: হিমন্তবিশ্ব শর্মা


[১] আসাম থেকে ২৭৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে: হিমন্তবিশ্ব শর্মা

মাছুম বিল্লাহ: [২] ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, বিদেশি নাগারিক শনাক্ত ও বিচারের জন্য গঠিত বিদেশি ট্রাইব্যুনাল চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ২৭৭ জন বাংলাদেশি নাগরিককে চিহিৃত করে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ।

[৩] আসামের বিধানসভায় সোমবার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক আব্দুর রহিম আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার ৩৯৬ টি মামলা বিদেশি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। যার মধ্যে ১ লাখ ১৮ হাজার ৬১৬ জনকে ভারতীয় এবং ১ লাখ ৩৯ হাজার ৯০০ জনকে বিদেশি হিসেবে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

[৪] আসামের মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পরিপূরক তালিকা প্রকাশের পর ফের যাচাই চেয়ে রাজ্য সরকারের তরফে কোনও আবেদন করা হয়নি। এমনকি জাতীয় নাগরিকপঞ্জির পরিপূরক তালিকা প্রকাশের পর ফের যাচাই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার আগে নাগরিকপঞ্জির সমন্বয়কের রাজ্য সরকারের সম্মতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

[৫] উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা নাগরিকত্বের তালিকা থেকে এই ১৯ লাখ বাদ পড়লেন; যার একটি বড় অংশ মুসলমান বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে থেকে বহু মানুষ অবৈধভাবে আসামে বসবাস করছে দাবি তুলে কয়েক দশক আগে আসামে ‘বাঙ্গালি খেদাও’ আন্দোলন শুরু হয়। নাগরিকপঞ্জিতে বাদ পড়াদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে বলে আলোচনায় বাংলাদেশের ভেতরেও উদ্বেগ রয়েছে।

 

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর