বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

[১] কানাডা প্রবাসী বাংলাদেশি রাসেলের কৃতিত্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ সময় দেখুন
[১] কানাডা প্রবাসী বাংলাদেশি রাসেলের কৃতিত্ব


[১] কানাডা প্রবাসী বাংলাদেশি রাসেলের কৃতিত্ব

মাজহারুল ইসলাম: [২] প্রথম বাংলাদেশি হিসেবে রাসেল রুপক কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় চার হাজার স্টুডেন্ট ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। বিডি প্রতিদিন

[৩] আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারশিপ, রিচার্স এবং বারসারী অন্তর্ভুক্ত।

[৪] রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আথাবাচকা’র গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন। এছাড়াও তিনি ক্যালগেরি ফিশ এন্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং এর চেয়ার হিসেবে দায়িত্বে আছেন।

[৫] রাসেল বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে এনার্জি সেক্টরে অয়েল এন্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর