বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

[১] চীনের কুনমিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন       

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২২৬ সময় দেখুন
[১] চীনের কুনমিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন       


[১] চীনের কুনমিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন       

সালেহ্ বিপ্লব: [২] কনসাল জেনারেল  এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  দিবসের কর্মসূচির সূচনা করেন।

[৩] কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং  দেশ ও জনগণের কল্যাণ – সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন।

[৪] আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা। তিনি জনগণের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জনগণের প্রতি বঙ্গবন্ধুর অসামান্য অবদানের জন্য বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু   আজ এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরস্থায়ী হয়ে রয়েছেন।

[৫] অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব মো. বজলুর রশীদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর