শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] বাংলাদেশে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে টরন্টোয় মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
[১] বাংলাদেশে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে টরন্টোয় মানববন্ধন


[১] বাংলাদেশে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে টরন্টোয় মানববন্ধন

সালেহ বিপ্লব: [২] অবিলম্বে দৃর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন টরন্টো প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেছেন, বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সংখ্যালঘুদের উপর হামলা, নিপীড়ন  বাড়ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।  শুক্রবার টরন্টোর বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে আয়োজিত মানবন্ধনে এই দাবি জানানো হয়।

[৩] ’সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ‘সচেতন নাগরিক সমাজ, টরন্টো’- এই ব্যানারে সকল দল-মতের মানুষের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] পরে রাতে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে পৃথক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে টরন্টোর সাংস্কৃতিক সংগঠক এবং কর্মীরা অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ জানান।

[৫] দুটি মানববন্ধনে অংশ গ্রহণকারীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত পোষ্টার, ব্যানার এবং ফেষ্টুন বহন করেন।

[৬] ’সচেতন নাগরিকবৃন্দে’র মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাকসুর সাবেক সাধারন সম্পাদক আজিমউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সাধারন নাগরিকদের রুখে দাড়ানোর আহ্বান জানান।

[৭] টরন্টো ফিল্ম ফোরামের মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, সাধারন সম্পাদক মনিস রফিক, ইঞ্জিনিয়ার আবদুল গফফার, অলক চৌধুরী, আজিমউদ্দিন আহমেদ, শিবু চৌধুরী,নবিউল হক বাবলু, রাজকুমার বিশ্বাস প্রমূখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর