শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

[১] ব্রুনাইয়ে শিশুদের ‘মুজিব’ পড়ে শোনালেন বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
[১] ব্রুনাইয়ে শিশুদের ‘মুজিব’ পড়ে শোনালেন বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা


[১] ব্রুনাইয়ে শিশুদের ‘মুজিব’ পড়ে শোনালেন বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা

কূটনৈতিক প্রদিবেদক : [২] বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন কমিউনিটির শিশুদের ও ব্রুনাই যুব কাউন্সিলের সদস্যদের নিয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করে। হাইকমিশনার বাংলা ও ইংরেজীতে ‘মুজিব’ পড়ে শোনান।

[৩] ব্রুনাইয়ের প্রখ্যাত চিত্রশিল্পী পেংগিরান ওহাব হাসান শিশুদেরকে শান্তি থিমে চিত্র আকার জন্য উৎসাহিত করেন এবং ছবি আকার কৌশল শেখান।

[৪] এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের জনকূটনীতির অংশ হিসেবে ব্রুনাই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ওয়াই বি খাইরুন্নেসার উদ্যোগে ব্রুনাই যুব কাউন্সিলের ১০ জন সদস্যকে ক্রমান্বয়ে বাংলাদেশ হাইকমিশনে ‘একদিনের জন্য কূটনীতিক’ শীর্ষক একটি দীর্ঘমেয়াদী প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয় এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

[৫] ওয়াই বি খাইরুন্নেসা তার বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান এধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

[৬] বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সম্ভাব্য সব ক্ষেত্রে দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে বলে হাইকমিশনার মন্তব্য করেন এবং উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

[৭] বিশ্বশান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৩ সালের ২৩মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত হন।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর