সালমা আক্তার: [২] যুক্তরাষ্ট্রের বহুজাতিক আইন সংস্থা (ল ফার্ম) স্ক্যাডেন, আর্পস, স্লেট, মেঘের এবং ফ্লম অ্যাফ্লিয়েটসের ওয়াশিংটন অফিসে অংশীদার হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি অনিতা বাহাউদ্দিন ব্যান্ডি। রয়টার্স
[৩] অনিতা যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে দীর্ঘ ১৭ বছর কাজ করেছেন।
[৪] তিনি জানান, নতুন একটি প্লাটফর্মে কাজ করা চ্যালেঞ্জের। তবে সিকিউরিটিজ এক্সচেঞ্জে কাজ করার অভিজ্ঞতা ও দক্ষতা থেকে ফার্মে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সাহায্য করতে পারবো।
[৫] ২০০৪ সালে এসইসির এনফোর্সমেন্ট ডিভিশনে যোগদানের আগে প্রস্কর রোজ-এ পাঁচ বছর কাজ করেছিলেন। তিনি ২০১৮ সালে সহযোগী পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি এজেন্সির মধ্যে নিয়োগ, সাংস্কৃতিক সচেতনতা এবং মেন্টরশিপ নিয়ে কাজ করার জন্য এসইসির সদর দপ্তরে কমিটি তৈরি করেছেন।
[৬] স্কাডেনে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে অনিতা বলেন, সংখ্যালঘু নারী হিসেবে নেতৃত্বের পদে সংখ্যালঘু নারীদের গুরুত্বসহকারে গ্রহণ করে এমন একটি ফার্ম খুঁজে পাওয়া সত্যিই জরুরি। সম্পাদনা: খালিদ আহমেদ