শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

[১] সৌদি আরবে নারীরা চালাতে পারবে ট্যাক্সি ক্যাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ সময় দেখুন
[১] সৌদি আরবে নারীরা চালাতে পারবে ট্যাক্সি ক্যাব


[১] সৌদি আরবে নারীরা চালাতে পারবে ট্যাক্সি ক্যাব

আব্দুল্লাহ আল মামুন: [২] সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার চার বছরেরও কম সময়ের মধ্যে, দেশটির নারীদের বলা হয়েছে তারা এখন ট্যাক্সি ক্যাব চালাতে আবেদন করতে পারবে।

[৩] আরব নিউজের খবরের বরাত সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়েছে যে সৌদ মহিলারা রিয়াদ, জেদ্দা, জিজান, আসির, নাজরান, জউফ, হাইল এবং তায়েফ সহ ১৮টি ড্রাইভিং স্কুলের যে কোনও একটিতে “সাধারণ ট্যাক্সি লাইসেন্সের” জন্য আবেদন করতে পারবেন । একটি লাইসেন্সের জন্য আবেদন করার খরচ ধরা হয়েছে সৌদির ২০০ রিয়াল।

[৪] শিল্পী লতিফাহ আল-শালহুব বলেন যে আমি এই ঘোষণাকে সমর্থন করি। আমার সবসময় এই বিষয় নিয়ে একটি সমস্যা ছিল,আমি কখনই একজন পুরুষ ড্রাইভারের সাথে একা ট্যাক্সিতে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। অন্তত উবার এবং কারিমের সাথে আপনি প্রবেশের আগে ড্রাইভার সম্পর্কে কিছু তথ্য পাবেন। বিশ্বজুড়ে বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভার পুরুষ, তবে আপনি কিছু দেশে মহিলা চালক দেখতে পাচ্ছেন। একজন পুরুষের চেয়ে একজন মহিলা চালকের সাথে চলাচল অবশ্যই বেশি আরামদায়ক। আমি ড্রাইভিং পছন্দ করি, তাই ট্যাক্সি ড্রাইভার হতে আমার আপত্তি নেই।

[৫] ২০১৮ সালে সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার মঞ্জুর হওয়ার পর থেকে, পরিবহন ক্ষেত্রে সৌদি নারীদের জন্য বেশ কয়েকটি ক্যারিয়ার উন্মুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ট্রেন চালানো, বিমান চালানো এমনকি রেসিং কার চালানো ।সেই রায়টি এবার উবার এবং করিমের মতো রাইড-হেলিং অ্যাপের ড্রাইভার হিসাবে মহিলাদের কাজ করার অনুমতিও দেওয়া হল। সম্পাদনা: শান্ত মজুমদার।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর