শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০২০-২১ অর্থবছরে এলটিইউ’র রাজস্ব আয় ২৪ হাজার ১৩৮ কোটি টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
২০২০-২১ অর্থবছরে এলটিইউ’র রাজস্ব আয় ২৪ হাজার ১৩৮ কোটি টাকা


ইউনাইটেড নিউজ ডেস্ক:: সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ২৪ হাজার ১৩৮ কোটি টাকার আয়কর আদায় করেছে। এর আগে এলটিইউর সাময়িক হিসাবে কর আদায়ের পরিমাণ দেখানো হয়েছিল ২৪ হাজার ১১ কোটি টাকা।

কোভিড অতিমারির মধ্যে এলটিইউর কর আহরণ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। বিগত ৫ বছর পর এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হয়েছে পাশাপাশি প্রায় ১৬ শতাংশ প্রবৃদ্ধিও এসেছে। ২০২০-২১ অর্থবছরে এলটিইউর সংশোধিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার কোটি টাকা, এর বিপরীতে আয় হয়েছে ২৪ হাজার ১৩৮ কোটি টাকা। আর ২০১৯-২০ অর্থবছরের এলটিইউর রাজস্ব আয় ছিল ২০ হাজার ৮৩৮ কোটি টাকা।

এলটিইউর কমিশনার ইকবাল হোসেন বাসস’কে বলেন, ‘করোনা সংকটে ব্যবসা-বাণিজ্য শ্লথ ছিল। এই বিবেচনায় আমরা কাউকে জরিমানা করেনি কিংবা কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ রাখেনি। বরং মোটিভেশনাল কার্যক্রমের মাধ্যমে করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করেছি। তারাও আমাদের সহযোগিতা করেছে।’

তিনি বলেন, করদাতাদের সঙ্গে আমরা নিবিড় সম্পর্ক রাখার পাশাপাশি কর ফাঁকি রোধে অত্যন্ত সতর্ক থেকেছি। সব মিলিয়ে কর আহরণের লক্ষ্য অর্জন করা গেছে বলে তিনি মন্তব্য করেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যবসা সচল রেখে রাষ্ট্রীয় কোষাগারে করের টাকা জমা দেওয়ায় এলটিইউর অধীন করদাতাদের ধন্যবাদ জানান কমিশনার।

প্রসঙ্গত, দেশের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও বড় ব্যবসায়ীরা এলটিইউতে আয়কর জমা দেন। বর্তমানে তাদের অধীনে ব্যাংক-বীমা,উৎপাদন, গণমাধ্যম, মোবাইল ফোন অপারেটর এবং ওষুধ খাতসহ মোট ২৮১টি কোম্পানি আছে। এসব কোম্পানির ৯৮৭ জন পরিচালকও এলটিইউতে বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে ব্যক্তিগত আয়কর পরিশোধ করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর