নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ২ কোম্পানির পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।
কোম্পানি ২ টি হলো-গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রংপুর ডেইরি এন্ড ফুড পোডাক্টস্ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্যটি নিশ্চিত করেছে ।
তথ্যমতে, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর অন্যতম উদ্যোক্তা পরিচালক মি. আহমেদ রাজিব সামদানি ২৯ মার্চ ২০২২ তারিখের ঘোষনা অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যামান বাজার মূল্যে কোম্পানির ২০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেনে।
এবং আরেক কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড পোডাক্টস্ লিমিটেডের অন্যতম কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠান কংক্রিট এন্ড স্টিল টেকনোলজি লিমিটেড ২২ মার্চ ২০২২ তারিখের ঘোষনা অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যামান বাজার মূল্যে কোম্পানির ৪ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।






