শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

২ নতুন বিভাগ খোলার অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ সময় দেখুন
২ নতুন বিভাগ খোলার অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়


নওগাঁ: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি অনুষদের আওতায় দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (১০ ডিসেম্বর) জারি করা ইউজিসির এক অফিস আদেশে এই অনুমতি দেওয়া হয়।

ইউজিসি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে আইন অনুষদের আওতায় ‘আইন বিভাগ’ এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ’ চালুর অনুমতি দেওয়া হয়েছে।

ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সই করা অনুমোদনপত্রটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতরে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিভাগ চালুর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী অনুমোদনের খবরটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঐতিহাসিক একটি মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন তার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা খুব দ্রুত পরবর্তী প্রশাসনিক ও অ্যাকাডেমিক প্রক্রিয়া সম্পন্ন করে বিভাগ দুটির কার্যক্রম শুরু করব।’

তিনি আরও বলেন, ‘নওগাঁ ও আশপাশ জেলার শিক্ষার্থীরা এখন রাজধানীতে না গিয়েও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এটি নওগাঁর সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কারিকুলাম প্রণয়ন, অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর