নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হলো- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৫ জুলাই দুপুর ২টা ৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিটে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সভায় ফান্ডগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
একই দিন দুপুর ২টা ১০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির অনুষ্ঠিত হবে।






