শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চার মাসের কারাদণ্ড ভূঞাপুরে মেসার্স বাহাজ উদ্দিন হার্ডওয়্যার এন্ড সেনেটারী দোকানের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার

৩৪ কোটি টাকা বিনিয়োগ পেল ‘ট্রাক লাগবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
৩৪ কোটি টাকা বিনিয়োগ পেল ‘ট্রাক লাগবে’


অ্যাপভিত্তিক ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ট্রাক লাগবে’ ৪০ লাখ ডলারের ‘এ সিরিজ’ বা ইক্যুইটিভিত্তিক বিনিয়োগ পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় যা ৩৪ কোটি ১০ লাখ টাকা (১ ডলার= ৮৫ দশমিক ২৫ টাকা হিসাবে)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

আরো জানান, নতুন বিনিয়োগ দিয়ে ট্রাক লাগবে সারা দেশে অন্তত ২২টি জেলায় সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।এসব কেন্দ্র হতে ট্রাক চালকদের ট্রাক লাগবে প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করা হবে। চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে। এ বিষয়ে ট্রাক লাগবের প্রধান পরিচালন কর্মকর্তা এনায়েত রশিদ বলেন, ‘আমরা দেশের ৬৪টি জেলায় ব্যবসা পরিচালনা করলেও শুধু বিভাগীয় শহর পর্যায়ে ট্রাকচালকদের প্রশিক্ষণ দিয়েছি। নতুন প্রশিক্ষণের পর আগামী এক বছরের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে অন্তত দ্বিগুণ ট্রাক যুক্ত হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের স্টার্টআপ চ্যালেঞ্জে সেরা আইডিয়া বিভাগে জয়ী হয় ট্রাক লাগবে। সেখান থেকে পাওয়া ১০ লাখ টাকা নিয়ে ২০১৮ সালে ৩৬টি ট্রাক ও ৪ জন কর্মী নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ট্রাকের সংখ্যা ৮০ হাজার, যারা প্রায় ৪৩ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানকে পণ্য পরিবহনে সহায়তা করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর