বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

৩৬টি দেশের বিমানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৮ সময় দেখুন
৩৬টি দেশের বিমানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্য ও জার্মানিসহ ৩৬টি দেশের বিমান কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। দেশটির ওপর পশ্চিমাদেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাবে পাল্টা এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করল রুশ প্রসাশন। খবর এনডিটিভি।

নিষেধাজ্ঞার পর কানাডাসহ ইউরোপের অধিকাংশ দেশের আকাশসীমায় প্রবেশ করতে পারছে না রাশিয়ার এয়ারলাইন্সগুলো। এ পরিস্থিতিতে মস্কোর পক্ষ থেকে এমন বিবৃতি আসল।

এই রুশ নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল জার্সি এবং ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চল জিব্রাল্টারও রয়েছে।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রাশিয়ান এয়ারলাইন্স দ্বারা পরিচালিত বা রাশিয়ায় নিবন্ধিত বেসামরিক বিমানগুলোর ফ্লাইট চলাচলে ইউরোপীয় দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাবে পাল্টা এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

তবে বিশেষ অনুমতি নিয়ে বিমানগুলো রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করতে পারে বলেও ওই রুশ বিবৃতিতে বলা হয়।

এর আগে, গত সপ্তাহে গত সপ্তাহে রাশিয়া যুক্তরাজ্যের এয়ারলাইনসকে নিষিদ্ধ করেছিল। ব্রিটেন কর্তৃক রাশিয়ার পতাকাবাহী বিমান কোম্পানি অ্যারোফ্লোট ও প্রাইভেট জেট’কে বাধা দেয় কারণে এ সিদ্ধান্ত নিয়েছিল মস্কো।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত রোববার এক ঘোষণায় জানিয়েছিল, রাশিয়ান প্রাইভেট জেটসহ দেশটির সব বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে ইইউ।

এতে করে উভয় দেশের বিমানগুলোকে কিছু রুটে দীর্ঘপথ ঘুরে যেতে হবে। আর এ কারণে ওই সকল রুটে চলচলকারী বিমানের টিকিটের দাম বেশি হতে পারে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর