বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর


ঢাকা: ৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৯তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর। যা ধাপে ধাপে চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর