সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ


ঢাকা: সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসনে আজ অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। এর মধ্যে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৬৮৩ জন প্রভাষককে। ফলে প্রতিটি পদের বিপরীতে লড়বেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।

সাধারণ বিসিএসের মতো প্রিলিমিনারি পরীক্ষা নয়, বিশেষ বিসিএসে সরাসরি ২০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদনকারীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পান।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ছিল ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয় ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে ৬৫৩টি এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি—মোট ৬৮৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শন ও রসায়নে ৩০টি করে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টিসহ অন্যান্য বিভাগেও নিয়োগ দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom