বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

৫ম আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ সময় দেখুন
৫ম আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত

আজ (৭ ফেব্রুয়ারি ২০২৪-বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’ স্লোগানকে সামনে রেখে ৫ম আবৃত্তি উৎসব উপলক্ষে আবৃত্তি প্রযোজনা, কবি সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “সাংস্কৃতিক চর্চা আমাদের মেধা ও মননকে বিকাশ করে, বাঙালি জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে এবং বাংলাদেশের যে বহুমাত্রিকতা আছে এই বহুমাত্রিকতাকে সামনে নিয়ে আসে।”

তিনি আরো বলেন, “পাঠককে জানতে হবে কার কবিতা পড়ছি এবং সেই কবিতা জীবনের কথা, সামাজিক বৈষম্যের কথা, নারী পুরুষের মাঝে বৈষম্যের কথা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কতটুকু বলছে।”
তিনি আরো বলেন, “ আমাদের ছয় ঋতুর দেশ পরিবর্তন হয়ে দুই ঋতুর দেশ হয়ে গেছে, এই দুই ঋতুর মধ্যে অন্য ঋতুগুলোকে নিয়ে এসে আমরা উজ্জিবীত হওয়ার চেষ্টা করি।”

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবৃত্তি সংসদের শিক্ষা-প্রশিক্ষণ উপদেষ্টা কে. এম. সুজাউদ্দিন।

এবারের অনুষ্ঠানে কবি সম্মাননার জন্য বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্ত্বার কবিখ্যাত মুহাম্মদ নূরুল হুদা-কে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠনের বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর