বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

৫৫ টাকায় চিনি বিক্রি শুরু টিসিবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
৫৫ টাকায় চিনি বিক্রি শুরু টিসিবির


চিনির মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আজ সোমবার বেলা ১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি শুরু করেছে।

টিসিবি’র বিশেষ এই কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি যে কেউ ৫৫ টাকা কেজি দামে টিসিবি’র চিনি কেনার সুযোগ পাচ্ছেন। তবে একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারছেন।

এদিকে, চিনির সরবরাহ এবং মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে মিল মালিক, রিফাইনারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে আজ বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর