নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, নাভানা সিএনজি এবং আফতাব অটোমোবাইলস।
কোম্পানিগুলোর মধ্যে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
যমুনা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ জুলাই দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
আরএকে সিরামিকের বোর্ড সভা ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
নাভানা সিএনজির বোর্ড সভা ১৯ জুলাই বিকাল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। এবং
আফতাব অটোমোবাইলসের বোর্ড সভা ১৯ জুলাই বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।