বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

৯ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
৯ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, আর একে সিরামিক, মুন্নু ফেব্রিক্স, বিডিকম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সালভো কেমিক্যাল এবং বিডি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য ১০ কোম্পানির মধ্যে ৯ শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে এই ৯ কোম্পানির লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল।

কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, আরএকে সিরামিক, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সালভো কেমিক্যাল এবং বিডি ফাইন্যান্স।

গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫০ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ২২.৩৮ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৪ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১.৫৮ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৪ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৮ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৩২ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৬ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৩ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা ৮.৭১ শতাংশ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর একে সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪ লাখ ৬৮ হাজার ৭১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৪ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৭ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৪১ শতাংশ।

তালিকার তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৭২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২০ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৯ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৪১.৭৫ শতাংশ।

লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৫৮ লাখ ১৭ হাজার ৬১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৪ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১.৪০ শতাংশ।

সালভো কেমিক্যাল লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯২ লাখ ৫৪ হাজার ৭৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকার। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬৬ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৯ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৩.৪৪ শতাংশ।

বিডি ফাইন্যান্স লেনদেন তালিকার দশম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫০ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫১ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯০ পয়সা বা ১.৫৯ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর