মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ৪৭৮.৯৮  মিলিয়ন মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৪৯.৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪.০১ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ দিনে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল এর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪০০.৮২ মিলিয়ন ডলার এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮.১৬ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ৯৫.১৭ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ১০৫.৫০ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৯৬.০৬ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৪.০৫ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৪ মিলিয়ন ডলার পেয়েছে।

বিবির তথ্য অনুযায়ী , সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ৩০৮.১৫ মিলিয়ন মার্কিন ডলার। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর