শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অধ্যাপক পরিমল বালার নেতৃত্বে জবিতে নীলদলের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
শাহ মোহাম্মদ শরফুদ্দীন শশী,জবি প্রতিনিধি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
অধ্যাপক পরিমল বালার নেতৃত্বে জবিতে নীলদলের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনশাহ মোহাম্মদ শরফুদ্দীন শশী,জবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচে কেক কেটে জাতির পিতার ‘১০২ তম জন্মবার্ষিকী’ উদযাপন করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলদলের সাবেক সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, আইন বিভাগের ডিন ড. সরকার আলী আককাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন, নীলদলের সদস্য সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহি সহ নীলদলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর