বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগঃ ”EYES OF CMP’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগঃ ”EYES OF CMP’

অদ্য ২৫ নভেম্বর, ২০২১ খ্রী বৃহস্পতিবার উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

এ উদ্যোগের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানের ৭০০ টি সিসিটিভি ক্যামেরা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ৭০০ টি ক্যামেরার মধ্যে গুরুত্ব বিবেচনায় ৪১১ টি ক্যামেরার সংযোগ দেয়া হয় সিএমপির কন্ট্রোল রুমের সাথে এবং অবশিষ্ট ৩২৪ টি ক্যামেরা ২৪/৭ অনস্ক্রিন সচল থাকে। এসব ক্যামেরার ধারণকৃত ফুটেজ ১৫ দিন পর্যন্ত হার্ডডিস্কে সংরক্ষিত থাকবে। সার্বক্ষণিক দুইজন অপারেটর এই সকল ক্যামেরার কার্যক্রম মনিটরিং করবে। পাশাপাশি একটি ট্যাকনিক্যাল টীম মাঠ পর্যায়ে কাজ করবে এসকল ক্যামেরার কার্যক্রম সচল রাখার জন্য। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জিইসি, দুই নং গেইট, বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন, পতেঙ্গা সহ প্রায় ৭০ টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে একটি ডিজিটাল কন্ট্রোল রুম স্থাপন করে একটি নির্দিষ্ট রুম থেকে সমগ্র মহানগরী এলাকা পর্যবেক্ষণ সম্ভব হবে। ফলে সেবার মান বৃদ্ধি পাবে। অপরাধীদের অপরাধ প্রবণতা কমে যাবে, অপরাধ নিয়ন্ত্রণ ও আসামী সনাক্তকরণ সহজতর হবে।

ভবিষ্যতে এ কার্যক্রমের আওতায় সমগ্র মহানগরী এলাকাকে সিএমপির নিজস্ব ক্যামেরার অধীনে নিয়ে আসা হবে। অপরাধ নিয়ন্ত্রণে স্থাপন করা হবে ফেইস ডিটেকশন ও নাম্বার রিডেবল ক্যামেরা। তৈরী করা হবে ভিডিও ভিত্তিক ক্রাইম ম্যাপ। সম্ভাব্য অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে ঐসকল এলাকায় বিশেষ আইপি ক্যামেরার সাথে ডিউটিরত পেট্রোল গাড়ির সংযোগ স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা।

এছাড়া সম্মানিত নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালু হল ‘বাসের ন্যায্য ভাড়া’ কার্যক্রম। এই উদ্যোগের আওতায় সিএমপির নিজস্ব ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে নগরীর সকল রুটের ভাড়ার তালিকা সংযোজন করা হয়েছে। চলাচলের সময় নগরীর জনসাধারণ সহজেই তার নির্ধারিত গন্তব্যের ভাড়া সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি এ সংক্রান্তে বাসের ড্রাইভার কিংবা হেল্পার কর্তৃক ভাড়া আদায় সংক্রান্তে কোন ধরনের হয়রানির শিকার হলে নিকটস্থ ট্রাফিক পুলিশকে অবহিত করুন। কিংবা তাতক্ষনিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ বা সিএমপির কন্ট্রোল নাম্বার ৩০৩৫২/৬৩৯০২২/ ৬৩০৩৭৫ এ অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর